অপরাধচিত্র
আইনশৃঙ্খলা, অপরাধ ও বিচার সংক্রান্ত সংবাদের বিভাগ।
3টি প্রকাশিত সংবাদ পাওয়া গেছে
অপরাধচিত্রঅনলাইন নারীদের হয়রানি: পরিচিত মুখও অভিযুক্ত, প্রতিকারের পথে বড় ফাঁক
ধর্ষণের পর হত্যার শিকার এক কিশোরীও রেহায় পাচ্ছে না অনলাইন হয়রানি থেকে। কোথায় গিয়েছিল, কেন একা গেল, কেন রাতের বেলা বাড়ির বাইরে থাকল-এরকম নানা রকম প্রশ্নসহ অশ্লীল ও নোংরা মন্তব্যও বাদ যাচ্ছে না। কুমিল্লার লালমাইয়ে হত্যার শিকার তাজমিনকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য থামেনি। অন্যায়ের প্রতিবাদ করা নারীও হয়ে উঠছেন ব্যক্তিগত আক্রমণের লক্ষ্য। এসব মন্তব্যকারীর মধ্যে শুধু অজ্ঞাতনামা অ্যাকাউন্ট নয়, চিকিৎসক, চাকরিজীবী, শিক্ষার্থী ও প্রবাসীদের পরিচয়ও সামনে আসছে। তবে সামাজিক মাধ্যমে প্রকাশিত পরিচয় কতটা নির্ভুল এবং হয়রানির শিকার নারীরা কতটা প্রতিকার পাচ্ছেন—দুটি প্রশ্নই এখন গুরুত্বপূর্ণ।
অপরাধচিত্রধর্ষণ মামলায় গ্রেপ্তার বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি
বরিশালে এক কলেজছাত্রীর করা ধর্ষণ মামলায় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া এবং মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ করা হয়েছে।
অপরাধচিত্রএই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও বিরোধীদলীয় চিফ হুইপ আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সরকার পুরোনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই। তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই। অর্থাৎ তারা সন্ত্রাসনির্ভর একটি রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে, যেটা আগে ছিল সেটাকে তারা অব্যাহত রাখছে।
